লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে ৯৪টি যানের বিরুদ্ধে মামলা আটক ১১৬

প্রকাশিত July 2, 2021
লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে ৯৪টি যানের বিরুদ্ধে মামলা আটক ১১৬

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয়দিন শুক্রবার সিলেট মহানগর পুলিশের বিভিন্ন চেকপোস্টে ও কর্মস্থলে বিধিনিষেধ অমান্যকারী ৯৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ১১৬টি যানবাহন আটক করা হয়।
যেসব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, সিএনজি অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি ও অন্যান্য যানবাহন ৬টি।
এছাড়া ১৩টি সিএনজি অটোরিকশা, ৫২টি মোটরসাইকেল, ৯টি প্রাইভেটকার ও ৪২টি অন্যান্য যানবাহন আটক করা হয়।