র‌্যাব ৯ সিলেটের অভিযানে সাড়ে ৫ হাজারের বেশি ইয়াবা সহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত February 14, 2024
র‌্যাব ৯ সিলেটের অভিযানে সাড়ে ৫ হাজারের বেশি ইয়াবা সহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৫ হাজার ৭৬০টি ইয়াবা ট্যাবলেট সহ ৮ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯, সিলেটের একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টায় বিয়ানীবাজার উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ১০টি ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী মো মুরাদ মিয়া (২৩, পিতা মো আছিম মিয়া, হবিগঞ্জ) ও শাকিল আহমেদ জয়কে (২৫, পিতা মো কাজন মিয়া, হবিগঞ্জ) গ্রেফতার করে।
একই দিন বিকেল পৌণে ৪টার দিকে ছাতক উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭৫০টি ইয়াবা উদ্ধার ও ৬ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো রাকিব মিয়া (৩২, পিতা মৃত মরম আলী, ছাতক, সুনামগঞ্জ), সূচক দাশ (২৭, পিতা নারায়ন দাশ, সুনামগঞ্জ), মো কাবিল হোসেন (২৪, পিতা আব্দুস সহিদ, হবিগঞ্জ), মোফাজ্জল আহমেদ (২১, পিতা আবুল কাশেম, হবিগঞ্জ), মো ইব্রাহিম (২২, পিতা নূরুল ইসলাম, হবিগঞ্জ) ও জুবেল মিয়া (২৩, পিতা জিলাদ মিয়া, হবিগঞ্জ)।
গ্রেফতারকৃত সকলকে ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী