নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৪৭ হাজারের বেশি ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল ৪ মার্চ বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ উপজেলার মাইজকান্দি এলাকার হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিনকে (৫১) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাব ৯ থেকে দেওয়া তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।