রোজিনার হেনস্তা : সিলেটে মুখে কাপড় বেঁধে ফটো জার্নালিস্টদের প্রতিবাদ

প্রকাশিত May 21, 2021
রোজিনার হেনস্তা : সিলেটে মুখে কাপড় বেঁধে ফটো জার্নালিস্টদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মী এতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক রোজিনা ইসলাম কলম ধরেছিলেন বলেই তাকে থামিয়ে দিতে পরিকল্পিতভাবে হেনস্তা ও গ্রেফতার করা হয়েছে।
তারা বলেন, যেখানে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে সেখানে জামিন পেতে তাকে বেগ পেতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি করেন।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বির পরিচালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ মো রেনু ও ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান গুলজার আহমদ, বিপিজেএ সিলেটের জ্যেষ্ঠ সহ সভাপতি মো দুলাল হোসেন, সহ সভাপতি ইউসুফ আলী, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইদ্রিছ আলী, নির্বাহী সদস্য, মামুন হাসান, শংকর দাশ, আব্দুল বাতিন ফয়সল, মাহমুদ হোসেন, আনিস মাহমুদ, সদস্য নাজমুল কবির পাভেল, ইকবাল মুন্সী, নূরুল ইসলাম, হুমায়ূন কবির লিটন, নূরুল ইসলাম, শিপন আহমদ, রেজা রুবেল, মো আব্দুল খালিক, আজমল আলী, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন দিপক বৈদ্য দিপু, ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সেলিম আহমদ, ফটো সাংবাদিক মামুন হোসেন, মোজাম্মেল হক, আহমেদ শাহিন, ফারহান আহমদ ও রাহেল আহমদ।