২০২১ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদানের জন্যে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা’ অর্জন করেছেন।
রবিবার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন তাকে সম্মানসূচক ‘রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা’ ব্যাজ পরিয়ে দেন।
ফয়সল মাহমুদ, পিপিএম-সেবা সিলেট মহানগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, সড়কের শৃঙ্খলা ফেরানো ও স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সর্বমহলে প্রশংসিত হয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি