নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে অকালপ্রয়াত যুব রাজনীতিবিদ অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে ‘কথায়-গানে-তথ্যচিত্রে মইনুদ্দিন আহমদ জালাল স্মরণ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
পরে মইনুদ্দিন আহমদ জালাল প্রথম মৃত্যুবার্ষিকী পালন কমিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ দক্ষিণ সুরমার ধরাধরপুরে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দিনের পরবর্তী কর্মসূচিতে রয়েছে, সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বিকেল ৪টায় স্মরণসভা, সংগীত ও কবিতা এবং স্মারক তথ্যচিত্র প্রদর্শন।