যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত January 6, 2022
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : আমেরিকায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে নিউইয়র্ক স্টেটের জ্যামাইকার স্মার্ট ক্যাপেতে কেক কাটা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা শফিকুর রাহমান সাফাত। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিক আফজাল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম চৌধুরী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আল আমীন আকন, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ জনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুল হাসান মুরাদ, নড়াইল জেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম শাহরিয়ার শুভ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান মুরাদ, সিটি যুবলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমেদ, সহসভাপতি তালুকদার ডন, যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুল হাসান, সহ সম্পাদক স্বপ্নীল খান, সহসম্পাদক শরীফ আহমেদ, জুয়েল আহমেদ, জাবেদ মিসবাহ, শেখ সম্রাট নীল, আহমেদ সাঈদ জে, তানবীর আহমেদ, আবুল হাসনাত আল সাকিব, কে এম জর্জ, মেহেদী হাসান, নোমান, সৈকত হোসাইন, আরিফুর রহমান, মানিক, আনোয়ার, জাকির, তুষার, দিদার, শাকিল, আনোয়ার, শাওন, বাবুল, জাহিদ শাওন।
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথী।