নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হরতাল-অবরোধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে ও দেশের সম্পদ রক্ষার্থে নানারকম পদক্ষেপ নিয়েছে।
এর অংশ হিসেবে র্যাব-৯ জনসাধারণের চলাচলে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে এবং নির্বিঘ্নে সবধরনের যানবাহন চলাচল নিশ্চিত করতে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি এবং তেলবাহী লরি কনভয়কে নিরাপদে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোতে নিজের দায়িত্বপূর্ণ জেলাগুলোতে নিয়মিতভাবে এসকর্ট দিয়ে যাচ্ছে।
হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ড থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী বিভিন্ন তেলবাহী লরি কনভয়কেও নিয়মিত র্যাবের এসকর্ট দেওয়া হচ্ছে।
এছাড়াও সিলেট থেকে বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে এসকর্ট করে নিরাপত্তা দিচ্ছে র্যাব-৯। নাশকতা ও সহিংসতার মাধ্যমে কেউ যেন জনমনে ভীতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি র্যাব-৯ সদস্যরা সাদা পোষাকে সতর্কতার সঙ্গে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই কার্যক্রম চলমান থাকবে। সূত্র তথ্য বিবরণী