এমসি কলেজ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় সিলেটের এমসি কলেজে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় কলা ভবনের সামনে থেকে একটি শোক মিছিল বের করা হয়। অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের নেতৃত্বে এতে শিক্ষক পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সালেহ আহমেদ ও শিক্ষক পরিষদের সম্পাদক তোতিয়ুর রহমান সহ বিভিন্ন বিভাগের প্রধান ও সংগঠনের নেতৃবৃন্দ।