মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৬০ পরিবার

প্রকাশিত July 20, 2022
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৬০ পরিবার

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দেশে কেউ গৃহহীন থাকবে না’ ঘোষণা বাস্তবায়নে মুজিববর্ষে দুই শতক জমিসহ ঘর উপহারের তৃতীয় পর্যায়ে মৌলভীবাজারে আরও ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথার উপরে ছাদ পাচ্ছে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে এই ঘরগুলো হস্তান্তর করবেন। এরপর থেকে এই পরিবারগুলোকে আর খোলা আকাশের নিচে রাত কাটাতে হবেনা।
বুধবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত ৪৯৫টি ঘর গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়। এবার আরও ১৬০টি ঘর হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসক আর জানান, মৌলভীবাজারের সাত উপজেলায় প্রথম পর্যায়ে ১১২৬টি পরিবার ঘর পায়। দ্বিতীয় পর্যায়ে পায় ১১৫১টি পরিবার। তৃতীয় পর্যায়ে ৭৭৯টি পরিবার ঘরের মালিক হচ্ছে। প্রতিটি ঘরে রয়েছে, দু’টি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা। এবারের ঘরগুলো আগের চেয়ে উন্নতমানের করা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার কাজ চলছে বলেও সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান।
সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো মেহেদী হাসান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী ও মো বেলায়েত হোসেন।