দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছেন।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদহাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি এখন বাড়িতে আছেন।
ফখরুল ইসলাম সাইস্তা অসুস্থ হওয়ার পর বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করায় ও খোঁজখবর নেওয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।