নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলর প্রার্থী মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানিয়েছেন।
রবিবার, ১৮ জুন রাতে কিশোরী মোহন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সভায় কাউন্সিলর প্রার্থীরা এই সমর্থন জ্ঞাপন করেন।
সমর্থন জ্ঞাপনকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন, আশরাফ খান, আব্দুল মুহিত জাবেদ, মো কামরুল হোসেন রাজীব, জামাল আহমদ, ফয়জুল হাসান, তমাল রহমান, তামিম আহমদ খান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থী শাহানারা বেগম ও কামরুন নাহার চৌধুরী তিন্নি। সূত্র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচার সেল