মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতেই জেল হত্যাকাণ্ড : সৈয়দা জেবুন্নেছা হক

প্রকাশিত November 3, 2023
মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতেই জেল হত্যাকাণ্ড : সৈয়দা জেবুন্নেছা হক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, পনেরো আগস্টের মতো তেসরা নভেম্বরের জেল হত্যাকাণ্ডও ইতিহাসের কালো অধ্যায়। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত দিন। যে কারাগার সবচেয়ে নিরাপদ স্থান সেখানেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
তিনি আরও বলেছেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতাবিরোধী দেশী-বিদেশী চক্র প্রথমে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। এরপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম বাংলার মাটি থেকে চিরতরে মুছে ফেলতে জেল হত্যাকাণ্ড ঘটায়; কিন্তু ব্যর্থ হয়েছে।
সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নতুন প্রজন্ম স্বাধীনতার মহান চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়েছে।
জেলহত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সভার শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পিপি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এম কে শাফি চৌধুরী এলিম, আবু হেনা মো ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাপ মিয়া, ডা নাজরা আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো নাজমুল উল্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শীলা ও সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি