মাধবপুরে ব্যবসায়ীকে মারপিট করে সোয়া ৪ লাখ টাকার পাখি ও কবুতর লুট

প্রকাশিত December 11, 2021
মাধবপুরে ব্যবসায়ীকে মারপিট করে সোয়া ৪ লাখ টাকার পাখি ও কবুতর লুট

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক পাখি ব্যবসায়ীকে মারপিট করে দুর্বৃত্তরা ৪ লক্ষাধিক টাকার পাখি ও কবুতর লুট করে নিয়ে গেছে ।
ব্যবসায়ী সিদ্ধার্থ শংকর দত্ত জানান, তিনি বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি উপজেলা সদরে স্টেডিয়াম এলাকায় অর্পিতা ‘পাখি ঘর’ নাম দিয়ে পাখি ও কবুতর ব্যবসা করছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি দোকানের মালামাল ভিতরে রেখে যখন বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই ১০ জন দুর্বৃত্ত দোকানের ভিতর প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে তার হাত-পা বেঁধে মারপিট করে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের কবুতর ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের পাখি নিয়ে যায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবপুর থানার এসআই ফজলে রাব্বি জানান, যারা এই ঘটনায় জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।