মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে করোনায় আক্রান্ত হয়ে মোহন বাঁশি দাস (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামে তিনি মারা যান।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহন বাঁশি দাসের কারোনা লক্ষণ দেখা দিলে তাকে সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাকে বাড়ি নিয়ে এলে পরদিন তিনি মারা যান। প্রশাসন ও পরিবারের সহযোগিতায় মরদহ সৎকার করা হয়।
এনিয়ে মাধবপুরে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা গেলেন। এর আগে পৌরসভার কাটিয়ারা এলাকার বাসিন্দা স্বাস্থ্যকর্মী গীতা রানি মারা যান।