মাথা নত না করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকি : শফিক চৌধুরী

প্রকাশিত May 15, 2024
মাথা নত না করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকি : শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ১৪ মে আওয়ামী পরিবারের নেতা-কর্মীদের জন্য আরেক কালো অধ্যায়। ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের হাতে দেশের অনেক রাজনৈতিক নেতা চরম নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের বিভীষিকা আজও অনেকের মনে দগদগে ঘা হয়ে আছে। প্রবাসী নেতৃবৃন্দসহ সিলেট আওয়ামী লীগের ৪০ নেতা-কর্মী জেল-জুলুম আর জঘন্য অত্যাচার-নির্যাতনের সাক্ষী হয়ে আছেন।
মঙ্গলবার, ১৪ মে রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের হাতে সামাজিক অনুষ্ঠান থেকে তিনি সহ সিলেটে আওয়ামী লীগের ৪০ নেতা-কর্মীর গ্রেফতার ও কারা নির্যাতনের ১৭ বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কেটেছে দিনের পর দিন, মাসের পর মাস। ঘটনার ১৭ বছর পার হলেও সেই ভয়ংকর স্মৃতি মনে হলে এখনও অনেকে শিউরে ওঠেন। ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার মাইনাস টু ফর্মুলা নয়-মূলত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল।
শফিকুর রহমান চৌধরী বলেন, ‘কারাগারে আমাদেরকে বিভিন্ন সংস্থা বারবার সেনা সমর্থিত সরকারকে সমর্থনের বিনিময়ে মুক্তির প্রস্তাব দিয়েছিল; কিন্তু আমরা মাথা নত না করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকি। জননেত্রী শেখ হাসিনার পাশ থেকে কেউ কোনও কিছুর বিনিময়ে আমাদেরকে সরাতে পারেনি কোনো দিন-ভবিষ্যতেও পারবে না।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব, সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা সহসভাপতি আশফাক আহমেদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলান কালাম, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা শাকির আহমদ শাহিন, সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, নূরে আলম সিরাজী, ওসমানীনগর উপজেলা সভাপতি আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী ও ইকরামুল কবির ইকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ টি এম শোয়েব সিকদার, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গণি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমদ, কারা নির্যাতিত মিজান খান প্রমুখ।
কারাবন্দি সময়ের স্মৃতিচারণ করেন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, এম সি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আলম টিপু, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অরুণোদয় পাল ঝলক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সামছুল ইসলাম মিলন। সংবাদ বিজ্ঞপ্তি