মহান বিজয় দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রকাশিত December 16, 2021
মহান বিজয় দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তি উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব সদস্যরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, সদস্য মোহাম্মদ মহসীন, শফিকুর রহমান চৌধুরী, রায়হান আহমদ, এম এ মালেক, ইয়াহইয়া মারুফ, মামুন হোসেন, সুমন ইসলাম, সহযোগী সদস্য সাজলু লস্কর প্রমুখ। সংগঠনের সভাপতির সহধর্মিণী নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণাও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন।-সংবাদ বিজ্ঞপ্তি