মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারে

প্রকাশিত December 16, 2024
মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারে

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারে সিলেট সহ সারাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র, যুব, নারী, শিশু ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সববয়সের মানুষের ঢল নামে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন ছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে।