সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চিনি আটক হয়েছে। গ্রেফতার হয়েছে দুই জন। একটি ট্রাকও জব্দ হয়েছে।
বুধবার ১৭ জানুয়ারি (৩ পৌষ) রাত পৌণে ১২টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের সিলেট মহানগর পুলিশ-এসএমপির দক্ষিণ সুরমা থানার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় কাজল আলী (৩০, পিতা মো মদুল ইসলাম, চণ্ডিপুর, ছত্রজিতপুর, শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ) ও মো বাবু ওরফে সাদ্দাম (৩০, পিতা মো আমির মিয়া, জাহাঙ্গীরপাড়া, শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ) নামে দুই জনকে গ্রেফতার করা হয়।
একই সঙ্গে আসামিদের হেফাজত হতে ১৬ লাখ ৮ হাজার টাকা মূল্যের ২৬৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও এই অবৈধ চিনি পরিবহনের কাজে ব্যবহৃত প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কার্গো ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো ট-২২-৩৯৪৬) জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী