মহানগরীর আম্বরখানা এলাকা থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত March 3, 2025
মহানগরীর আম্বরখানা এলাকা থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সিপিএসসির একটি আভিযানিক দল সোমবার (৩ মার্চ/১৮ ফাল্গুন) রাতে সিলেট মহানগরীর আম্বরখানা-পূর্ব দরগাগেইট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, অলিউর রহমান পারভেজ (৩১, পিতা মঞ্জব আলী ওরফে সঞ্জব আলী, রাজনগরহাট, নবীগঞ্জ, হবিগঞ্জ), মো টিপু আহমদ (৪২, পিতা আব্দুল মোনাফ, দোহালিয়া, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) ও রতন বিশ্বাস (২০, পিতা ধরনী বিশ্বাস, বিলাজুর, কোম্পানীগঞ্জ, সিলেট)। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের সঙ্গে থাকা একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।