সিলেট মহানগরীতে করোনা টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইন ৪ জুন থেকে ১০ জুন

প্রকাশিত June 3, 2022
সিলেট মহানগরীতে করোনা টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইন ৪ জুন থেকে ১০ জুন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনা সংক্রমণ বিদ্যামান থাকায় শনিবার থেকে এক সপ্তাহ (১০ জুন পর্যন্ত) করোনা টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া হবে।
শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সের সকল নাগরিক বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
তবে দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
ক্যাম্পেইনকালে নাগরিকরা নিকটবর্তী টিকা কেন্দ্রে বা সিসিকের সকল কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন।
সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকা গ্রহণ করতে টিকা কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের জন্য মহানগরীর নাগরিকদেরকে অনুরোধ জানিয়েছেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি