মশক নিধনে নাগরিকদের সচেতন থাকার আহ্বান সিসিক মেয়রের

প্রকাশিত July 25, 2019
মশক নিধনে নাগরিকদের সচেতন থাকার আহ্বান সিসিক মেয়রের

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মশক নিধনে নাগরিকদেরকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
মশক নিধক ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও মহিলা কলেজের চারপাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
আরিফুল হক চৌধুরী চলমান কার্যক্রমে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, শুধুমাত্র ঔষধ স্প্রে করে মশক নিধন করা সম্ভব নয়। নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে।
এর আগে নগর ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর পরপরই মহানগরীর ২৭টি ওয়ার্ডে এক যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের কর্মসূচি শুরু হয়।