মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টার সাথে সিলেট চেম্বার নেতাদের সাক্ষাৎ

প্রকাশিত September 30, 2019
মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টার সাথে সিলেট চেম্বার নেতাদের সাক্ষাৎ

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েবের নেতৃত্বে সংগঠনের নতুন পরিচালনা পরিষদ সিলেট সফরকালে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
সিলেট সার্কিট হাউস ও একটি অভিজাত হোটেলে এই সাক্ষাতকালে এসসিসিআই নেতৃবৃন্দ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক এমদাদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।