সিলেট মহানগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী।
উদ্বোধনী পর্বে সভাপতিত্বে করেন, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম।
বিকেলে পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গ ক ম আলমগীর। প্রধান অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটরিয়ান মাহবুবুল আলম মিলন।