নিজস্ব প্রতিবেদক : সাবেক বিরোধীদলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধুি এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে পরিচালিত নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
ভয়াল এ দিনটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
এতে যথাসময়ে উপস্থিত থাকতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে দলের জেলা সভাপতি অ্যাডভোকেট মো লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগ জেলা পরিষদ মিলনায়তনে স্মরণ ও প্রতিবাদ সমাবেশ করবে সোমবার সকাল ১১ টায়। এতে
প্রধান অতিথি থাকবেন, সিলেটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ । প্রধান বক্তা থাকবেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান। সভাপতিত্ব করবেন, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সঞ্চালনায় থাকবেন, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।