ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে : অর্থমন্ত্রী

প্রকাশিত December 11, 2018
ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশবাসীর সমর্থন আর ভোটারদের রায় নিয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে।
মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড এ কে আব্দুল মোমেনের সমর্থনে আনুষ্ঠানিক প্রচারকাজ শুরু করে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা সমুন্নত রাখতে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। দেশের সব ভাল অর্জন আওয়ামী লীগের মাধ্যমেই এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন, মহাজোট প্রার্থী ছাড়াও উপস্তিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড আহমদ আল কবির ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।