‘ভাগ্যরজনী’ হিসেবে মহিমান্বিত পবিত্র শবেবরাত পালিত হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে

প্রকাশিত March 18, 2022
‘ভাগ্যরজনী’ হিসেবে মহিমান্বিত পবিত্র শবেবরাত পালিত হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের কাছে ‘ভাগ্যরজনী’ হিসেবে মহিমান্বিত পবিত্র শবেবরাত পালিত হচ্ছে।
সিলেটেও মুসলমানরা পবিত্র এ রাতে এবাদত-বন্দেগি করছেন। প্রতিটি মসজিদে বিশেষ করে মাগরিব ও এশার নামাজের জামাতে উপস্থিতি ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনটি শুক্রবার হওয়ায় জুমার নামাজে জামাতের আগে পবিত্র শবেবরাতের তাৎপর্য নিয়ে মসজিদে মসজিদে বয়ান পেশ করা হয়।
অনেকে পবিত্র শবেবরাতকে সামনে রেখে আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন। কেউ কেউ রোজাও রাখেন। শনিবারও রোজা রাখবেন অনেকে। এছাড়া অনেকেই রাতভর নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করবেন।
আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।-ছবি জাকারিয়া হোসেন