নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। গ্রেফতার করেছে অপহরণের মূল হোতাকে। হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী লেবাসধারী ইমামকে গ্রেফতার করা হয়।
গত ৬ ফেব্রুয়ারি রাত অনুমান ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া এলাকা থেকে কাউতলী যাওয়ার পথে ১৫ বছরের কিশোরী অটোরিকশা থেকে নামার পরে গলির ভিতরে যাওয়া মাত্র অস্ত্রের মুখে অপহৃত হয়।
গণমাধ্যমে এ ঘটনা উঠে এলে র্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সঙ্গে জড়িত আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব ৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার ও অপহরণের মূল হোতা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভাটামাথা এলাকার রফিক মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে (২৮) গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব ৯ জানায়, প্রাথমিক ছায়াতদন্তে জানা যায় যে, বোরহান উদ্দিন একজন লেবাসধারী ইমাম। সে বিবাহিত, তিন সন্তানের জনক এবং একজন অপহরণকারী ও ধর্ষক। আগেও ১০ বছরের বালিকাকে ধর্ষণ ও অপহরণের দায়ে জেল হাজতে ছিল। দীর্ঘ ১১ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি লাভ করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি