সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধে সিলেট সিটি কর্পোরেশন অভিযান শুরু করেছে।
সোমবার অভিযানের প্রথমদিন কাজিরবাজার, ঘাসিটুলা, কানিশাইল, চৌহাট্টা, আম্বরখানা ও শাহী ঈদগাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি টমটম ও ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিট্রেট সুনন্দা রায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে এগুলো জব্দ করার নির্দেশ দেন।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও সহকারী লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উচ্চ আদালতের নিদের্শনার পরিপ্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, মহানগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন ও যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে সিসিক জানিয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি