সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘সিলেট মহানগরীকে ব্যবসাবান্ধব নগরী ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়ন সহ সবদিক গুরুত্ব দিয়ে কাজ করে যাবো। সিলেটের সুপরিচিত ঐতিহ্যবাহী হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আমার পূর্ব পুরুষদের সুসম্পর্ক ছিলো। সে সম্পর্ককে অটুট রেখে আমি ব্যবসায়ীদের পাশে থাকবো।’
তিনি আরও বলেছেন, `নগর পিতা নয়-নগরীর সেবক হিসেবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে সিটি কর্পোরেশন পরিচালনা করবো। কথায় নয়-কাজ দিয়ে প্রমাণ করবো আমি কাজের মানুষ।‘
আওয়ামী লীগ প্রার্থী আগামী ২১ জুন ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
আনোয়ারুজ্জামান চৌধুরী রবিবার, ২১ মে রাতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মো রফিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো আজিজুল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আব্দুর রহমান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রথম যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া, আব্দুল মালিক মিলাদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহসাধারণ আজিজুল মকসুদ তালহা, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, সদস্য মো শরীফ হোসেন, নূরুল ইসলাম, দুলাল মৃধা, রিন্টু চক্রবর্তী, বরকত মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ ফারুক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি