বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল গ্রেফতার || ওসি বললেন কিছুই করার ছিলো না

প্রকাশিত January 9, 2025
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল গ্রেফতার || ওসি বললেন কিছুই করার ছিলো না

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল ইসলামকে হবিগঞ্জের লাখাই থানা পুলিশ গ্রেফতার করেছে।
নাহিদুল ইসলাম এখনো গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। আন্দোলনে তার আপন খালাতো ভাই হাফেজ ইমরান আহমেদ শহীদ হন। তার আরেক খালাতো ভাইও গুলিতে আহত হয়েছিলেন।
নাহিদুল ইসলামের নানার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে দুই পক্ষের বিরোধের জের ধরে দায়েরকৃত এক মামলায় তাকে আসামি করা হয়েছে। তবে মামলায় উল্লেখিত ১৮ অক্টোবর সংঘটিত ঘটনার সময় নাহিদুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন ছিলেন বলে তার পরিবার দাবি করেছে।
নাহিদুল ইসলামের মা ছাবিকুন্নাহার জানান, তাদের জায়গায় অন্যদের জোরপূর্ব রাস্তা বানানোর চেষ্টার জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলায় তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে; কিন্তু তাদের উপর হামলার মামলায় পুলিশ আসামিদের গ্রেফতার করছে না।
লাখাই থানার ওসি জানান, নাহিদুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত তা-তার জানা ছিলো না। পরে শুনলেও তখন কিছুই করার ছিলো না।