বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সুনামগঞ্জে বিএনপির অনশন

প্রকাশিত October 14, 2023
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সুনামগঞ্জে বিএনপির অনশন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সুনামগঞ্জে অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির উদ্যোগে
শনিবার, ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন, শামছুল হক, মো আনছার উদ্দিন, আ ত ম সালেহ, মো আব্দুল মোতালেব, নাদের আহমদ, সেলিম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, আবুল মনসুর মোহাম্মদ শওকত, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা কৃষক দলের আহবায়ক মো আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ ও জেলা কৃষক দলের সদস্য সচিব মো আব্দুল ওয়াদুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ড জিয়াউর রহিম শাহীন, মো ফুল মিয়া, কামরুল হাসান রাজু, তফাজ্জল হোসেন, মুমিনুল হক কালাচাঁন, মো দিলু মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ মো শাহজাহান মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপি নেতা মো আব্দুল হক, নূর হোসেন, অ্যাডভোকেট শাহীনূর রহমান শাহীন, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো গোলাম মিয়া ও অন্যতম নেতা রতন কুমার দাস তালুকদার। নেতৃবৃন্দ অভিযোগ করেন, অসুস্থ বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে।