বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত May 1, 2018
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি ঘোষণা

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাংবিধানিক সমস্যা নিরসনের পর ২০১৮-২০ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দেলোয়ার হোসেন সভাপতি, মাহবুব আহমদ রাজু সাধারণ সম্পাদক ও দিলওয়ার হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি রহিম উদ্দিন, জাহাঙ্গীর খান, সাহেদ আহমদ ও ছয়াফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুল ও শাহজাহান খান, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক এম মাসুদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো এমরান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক দিলাল আহমদ, দফতর সম্পাদক জাকির হোসেইন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হাকিম হাদি এবং পরিচালক মুহিবুর রহমান মুহিব, আব্দুল শফিক, মামুন রশীদ, কয়েস আহমদ ও সাদিক আহমদ।
রবিবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের হলরুমে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পরিচালনা পর্ষদের এক সভা সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ মামুন রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ আসুক, সাবেক সভাপতি রউফুল ইসলাম, মানিক মিয়া ও সোনা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কয়সর উদ্দিন জালাল, আফাজ উদ্দিন ও শামীম আহমদ, আব্দুল শফিক, খয়রুল আলম, আব্দুল মুকিত খান মুক্তা, আলী আহমেদ বেবুল, এম মাসুদ আহমদ, আকরম আলী, আকবর হোসেন রবিন, আনোয়ার হোসেইন, ফরহাদ হোসেন টিপু, দিলাল আহমদ প্রমুখ।
এছাড়াও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আব্দুস শুকুর বক্তব্য রাখেন।