বিশেষ প্রতিবেদক, বিয়ানীবাজার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী শতাব্দির ভয়াবহ বন্যায় বিপর্যন্ত সিলেটের বানভাসি মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে।
এর অংশ হিসেবে সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে কোরবানির মাংস ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি পিএসসি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং মাংস ও খাদ্যসামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেন।
এছাড়াও তিনি সনাতন ধর্মাবলম্বী বন্যার্তদেরকে খাদ্যসামগ্রী দেন এবং মোরগ-মুরগী কেনার জন্য নগদ টাকা প্রদান করেন।
খাদ্যসামগ্রী, মাংস ও অর্থ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় পানিবাহিত নানা রোগের ফ্রি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩৬০ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এনডিসি পিএসসি, কর্নেল গোলাম কিবরিয়া জামান এসপিপি এএফডব্লিউসি পিএসসি, ভারপ্রাপ্ত কর্নেল এডমিন লে কর্নেল মুহসিনুল কবির, ১৭ মিলিটারি পুলিশের কমান্ডিং অফিসার লে কর্নেল ফায়েজুল আরেফিন পিএসজি, কমান্ডিং অফিসার লে কর্নেল আবু সাইদ আকন্দ পিএসসি ১৩ ইবি, ভারপ্রাপ্ত জিএসও-২ (ইন্ট) মেজর মো জাহাঙ্গীর আলম, ব্রিগেড মেজর নাসের উদ্দিন খান পিএসসি, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদি আফরোজ, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আশিক নূর ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।
সোনাবাহিনী পরিচালিত স্বাস্থ্যক্যাম্প তত্ত্বাবধানে ছিলেন, মেজর ডা ফারাবী এএমসি।