বিয়ানীবাজারে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি ভাসুরকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত April 12, 2023
বিয়ানীবাজারে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি ভাসুরকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে এক গৃহবধূ হত্যার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ১১ এপ্রিল সকালে উপজেলার পূর্ব খলাগ্রামে গৃহবধূ স্বপ্না বেগম (৪২) ভাসুরের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পরপর আসামি পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ব্যাপারে বিয়ানীবাজার থানায় সেদিনই একটি হত্যা মামলা রুজু করা হয় (মামলা নম্বর ১১)।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারে বিয়ানীবাজার থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় রাতেই হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে (৬০, মৃত ইব্রাহিম আলী, পূর্ব খলাগ্রাম, আলিনগর, বিয়ানীবাজার, সিলেট) পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, স্বপ্না বেগমের স্বামী আব্দুল মালিকের সঙ্গে তার শফিক উদ্দিনের জায়গা-জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল।
স্বপ্না বেগমের স্বামী দুবাই প্রবাসী। তার দুই সন্তানের মধ্যে ছেলে রুবেল আহমদ লিবিয়া প্রবাসী এবং মেয়ে জান্নাতুল আক্তার নওরিন সপ্তম শ্রেণিতে লেখাপড়া করছে।
পূর্ব বিরোধের জের ধরে শফিক উদ্দিন স্বপ্না বেগমকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। আহত গৃহবধূকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।