বিশ্বম্ভরপুরে ৯৯৯ নম্বরে ফোন : ১১ ডাকাতকে আটক করলো পুলিশ

প্রকাশিত April 16, 2018
বিশ্বম্ভরপুরে ৯৯৯ নম্বরে ফোন : ১১ ডাকাতকে আটক করলো পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুটি বাড়িতে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে পুলিশ দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার ভোরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দিলে এলাকাবাসী পুলিশকে ৯৯৯ নম্বরে ফোন করলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ছুটে গিয়ে ডাকাতির মালামাল সহ এই ডাকাতদের আটক করে। এসময় তাদের নিকট থেকে নগদ ৩৯০০ টাকা, সোনার চেইন, দুটি মোবাইল সেট ও বিভিন্ন জাতের দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।