বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর পরীক্ষার ফল প্রকাশ ও সুধী সমাবেশ

প্রকাশিত September 27, 2026
বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর পরীক্ষার ফল প্রকাশ ও সুধী সমাবেশ

বিশ্বনাথ থেকে সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালপুরে অবস্থিত আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামেয়া মিলনায়তনে এই ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর পরিচালনা কমিটির সহ সভাপতি প্রফেসর আব্দুশ শহীদ শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা শিক্ষা পরিচালক মাওলানা মুখলিছুর রহমান। যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন দিলওয়ার। প্রধান শিক্ষক ফয়েজ উদ্দীন ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী শামছু মিয়া লালা, আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর পরিচালনা কমিটির সদস্য শেখ মঈনুল হক জানু, বিশিষ্ট মুরব্বি ফারুক আহমদ, কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হুশিয়ার আলী, শিমুলতলা গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নান, সংগঠক সৈয়দ জুয়েল আহমদ, খালেদ আহমদ বাদশা, আলিম উদ্দিন, অভিভাবক সদস্য সাইফুদ্দিন আহমদ ও আরশ আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া উদ্দিন হুমায়রা। হামদে বারী তাআলা পাঠ করেন রুহুল আমিন।শিক্ষার্থীদের পক্ষে বাংলায় বক্তব্য প্রদান করেন তাওহিদা জান্নাত, আরবিতে বক্তব্য প্রদান করেন অলি উল্লাহ মাহদি ও ইংরেজিতে বক্তব্য প্রদান করেন আমিনা আলী সাফা।
সবশেষে বিশেষ মোনাজাত করা হয়।