বিদ্যুৎ এলো ১০ ঘণ্টা পর : এলো আর গেলো ৭ ঘণ্টায় ৬ বার

প্রকাশিত February 13, 2022
বিদ্যুৎ এলো ১০ ঘণ্টা পর : এলো আর গেলো ৭ ঘণ্টায় ৬ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিউবো ঘোষণা দিয়েছিল, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি ইনকামিং ডিএস ও বাস সেকশনালাইজার এবং বিক্রয় ও বিতরণ বিভাগের (১) বিভিন্ন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর প্রায় ৪০টি এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্যে আগাম আন্তরিক দুঃখও প্রকাশ করা হয়।
এই ঘোষণা অনুযায়ী যথাসময়েই এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তবে এলাকাবাসীর বিশ্বাস ছিল, কর্তৃপক্ষ একইভাবে কথা রাখবেন। অর্থাৎ নির্ধারিত সময়েই পুণরায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে; কিন্তু বিশ্বাস ভঙ্গ হলো, বিদ্যুতের দেখা মিললো কমবেশি ১০ ঘণ্টা পর। কোথাও কোথাও আরও ৪৫/৪৫ মিনিট দেরিতে। তবু ভোগান্তির শেষ হলোনা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুতে আসা-যাওয়া চলতেই থাকলো। ফলে জনদুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছতে পারে তা বলার অপেক্ষা রাখেনা।
মধ্যরাতের পর এবং রবিবার সকালেও একাধিকবার বিদ্যুতের আসা-যাওয়া প্রত্যক্ষ করা গেছে।
সুতরাং প্রশ্ন উঠতেই পারে, কি এমন মেরামত ও সংরক্ষণ কাজ বা উন্নয়ন কাজ হলো, যা গ্রাহকদের কেবল বিরক্তি নয়-নানা ধরনের ক্ষতির কারণও হয়েছে।
মহানগরীর একটি এলাকার আসা-যাওয়ার একটি চিত্র ছক আকারে এখানে তুলে ধরা হলো