নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১ কোটি সাড়ে ২১ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম ও উৎমা বিওপি বুধবার (৫ ফেব্রুয়ারি/২২ মাঘ) অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৭৫০ টাকা বলে বিজিবির তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।