বিজিবির সিলেট ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৮৯ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

প্রকাশিত December 22, 2024
বিজিবির সিলেট ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৮৯ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৮ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে দুই জেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবিরহাওড় ও তামাবিল বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় উল্লেখিত অর্থ মূল্যের ভারতীয় সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, অলিভ অয়েল, ফুচকা, বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। বিধি মোতাবেক আটককৃত মালামালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি