নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় ১ কোটি সাড়ে ৩৪ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বুধবার (৩০ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর/১৫ কার্তিক) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় ২০৪টি শাড়ি, ১ হাজার ৮০০টি সানগ্লাস, ৬৩০টি নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল এবং বাংলাদেশী ২ হাজার ২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১২টি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।
এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, উর্ধ্বতন কর্র্তপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। সূত্র তথ্য বিবরণী