বিজিবির অভিযানে এবার জব্দ হলো ৫৩ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় কাপড় ক্রিম ও গরু

প্রকাশিত September 28, 2024
বিজিবির অভিযানে এবার জব্দ হলো ৫৩ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় কাপড় ক্রিম ও গরু

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবার ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা মূল্যে ভারতীয় কাপড়, ক্রিম ও গরু জব্দ করেছে।
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০৮টি শাড়ি, ১৬টি লেহেঙ্গা, ৫৪১০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরু এবং চিনি, রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সূত্র তথ্য বিবরণী