নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুলেখা বেগমকে (৪০, স্বামী মোশারফ মিয়া, কাশিনগর বাগানবাড়ী, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) পালানোর চেষ্টাকালে আটক করে।
পরে তার নিকট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজয়নগর থানায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।