বিএনপি ষড়যন্ত্রকারী আর ঐক্য অগ্রযাত্রা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দল : আওয়ামী লীগ

প্রকাশিত August 17, 2022
বিএনপি ষড়যন্ত্রকারী আর ঐক্য অগ্রযাত্রা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দল : আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, অপপ্রচার ও গুজবের মাধ্যমে ‘দেশবিরোধী অপশক্তি’ বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যের উস্কানির জবাব রাজপথে দেওয়া হবে।
তারা বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে একটি ষড়যন্ত্রকারী এবং ঐক্য, অগ্রযাত্রা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন।
আরও বলেছেন, অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি ও তার দোসররা আবার এক হচ্ছে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির চাকাকে থামিয়ে দিতে। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এই সময়ে ঐক্যবদ্ধ থেকে বিএনপি ও তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন, সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, সদস্য মো নিজাম উদ্দিন, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, অ্যাডভোকেট মনসুর রশীদ, ডা নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহিলা লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি সিরিজ বোমা হামলা চালায়। এর পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে।