বিএনপি দেশে সহিংসতা করলে শক্তি দিয়ে প্রতিহত করা হবে : হবিগঞ্জে যুবলীগ চেয়ারম্যান পরশ

প্রকাশিত October 11, 2022
বিএনপি দেশে সহিংসতা করলে শক্তি দিয়ে প্রতিহত করা হবে : হবিগঞ্জে যুবলীগ চেয়ারম্যান পরশ

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বেছে নিয়েছে সহিংসতাকে। দেশে জনসংম্পৃক্ততা হারিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি সহিংসতা করলে শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান হুশিয়ারি উচ্চারণ করেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি ২০১৪ সালে দেশের সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল।
হবিগঞ্জে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ডা মুশফিক হোসেন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল। অতিথি ছিলেন বিমান ও পর্যাটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
সম্মেলনে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন জেলা যুবলীগ দাবি করেছে।