বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহবান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের

প্রকাশিত April 1, 2023
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহবান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন বিএনপি-জামায়াতের ভালো লাগে না। তাই তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের ষড়যন্ত্রে দেশবাসী কেউ বিভ্রান্ত হবেন না। যতই ষড়যন্ত্র হোক না কেন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু তৈরির সময়ও বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিকভাবে তামাশা ও ষড়যন্ত্র করেছিল; কিন্তু পদ্মা সেতু ঠিই হয়েছে। তাদের কাজই হচ্ছে বিভ্রান্তি তৈরি করা। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করা। ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপরাজনীতি করে তারা ক্ষমতায় যেতে চায়; কিন্তু তাদের এই স্বপ্ন পূরণ হবেনা। কারণ জণগণ তাদেরকে প্রত্যাখান করেছে।
শনিবার, ১ এপ্রিল দুপুরে কোর্ট পয়েন্টে বিএনপি-জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, মো সানাওর, জগদীশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি