বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে : শফিক চৌধুরী

প্রকাশিত August 2, 2024
বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে : শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত চক্র রাষ্ট্রীয় সম্পদ ভাংচুর ও অগ্নিসংযোগ করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেছেন, আদালতের রায়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীদের নাম ব্যবহার করে উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে একাত্তরের পরাজিত শত্রুরা দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে গুজব ছড়িয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির মোকাবেলা করে দল ও দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী শুক্রবার, ২ আগস্ট (১৬ শ্রাবণ) বিকেলে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি প্রস্তুতিমূলক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী ও কার্যনির্বাহী সদস্য এ এইচ এম ফিরুজ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্মআহবায়ক মহব্বত আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গণি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
ওসমানীনগরে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব আহমদ, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, পশ্চিম পৈলনপুর সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, কৃষক লীগের সভাপতি আনিসুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক সুজন মাহমুদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্মআহবায়ক হাম্মাদ আল হাসান, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছকন্দর আলী, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা উকুল মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ফারুক মিয়া ও উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ শামীম আহমদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি