বিএনপি-জামাতের হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে : জুড়ীতে পরিবেশ মন্ত্রী

প্রকাশিত November 12, 2023
বিএনপি-জামাতের হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে : জুড়ীতে পরিবেশ মন্ত্রী

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামাতের হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াও সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেছেন, হরতালের নামে নৈরাজ্য কোনো অবস্থায় মেনে নেওয়া যাবেনা।
মো শাহাব উদ্দিন সাধারণ মানুষের দুর্ভোগ হয়-এমন কর্মসূচি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।
তিনি রবিবার, ১২ নভেম্বর বিকালে মৌলভীবাজারের জুড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট শিক্ষা ভবনের প্রথম তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নৌকা’ মার্কার কোন বিকল্প নেই।
কৃষ্ণনগর বাছিরপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পিএস (যুগ্ম সচিব) আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মিফতা আহমেদ রিটন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, শাহজাহান মিয়া, আতিকুর রহমান, যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, মো শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।