মাধবপুর প্রতিনিধি : বিএনপি ও জামায়াতে ইসলামীর সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার, ৩০ জুলাই বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মো ফারুক পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায় সহ অন্যনা। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, বিএনপি বিগত দিনে অগ্নিসন্ত্রাস চালিয়ে ও পেট্রোল বোমা মেরে গাড়িচালক ও যাত্রীদের হত্যা করেছে।