নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতবৃন্দ দাবি করেছেন, বিএনপির অবরোধ ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করেছে।
তারা বলেছেন, বিএনপির অবরোধের মধ্যে সারা দেশের ন্যায় সিলেটেও সবকিছু সচল রয়েছে। রাস্তায় গাড়ি চলছে। দোকানপাট খোলা। ট্রেনও চলছে।
সোমবার, ৬ নভেম্বর সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকার খোজারখলা মারকাজ পয়েন্টে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন।
নেতবৃন্দ বলেন, জনজীবনে দুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের কারণে বিএনপি ও তাদের দোসররা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে জনগণ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির পক্ষে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থনে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগই সরকার গঠন করবে-ইনশাল্লাহ।
দেশব্যাপী বিএনপির অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা সহসভাপতি, পিপি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, মহানগর ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন এহিয়া, জেলা সদস্য এম কে শাফি চৌধুরী এলিম, জাকির হোসেন, মহানগর সদস্য সুদীপ দে, জমাদিন আহমদ, মহিলা আওয়ামী লীগের মহানগর সভাপতি সিসিক কাউন্সিলর শাহানারা বেগম, জেলা সভাপতি, সিসিক কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শীলা ও ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ শেমিম। সংবাদ বিজ্ঞপ্তি